যশোরে যুবদলের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নেতা আতিক ও রাজু
- আপডেট সময় : ১২:০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৬৫ বার পঠিত

জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে যশোর জেলার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নেতা। তারা হলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং গণশিক্ষাবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু।
২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ঘোষিত সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের অংশ হিসেবে তারা যশোর জেলার দায়িত্ব পালন করবেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২১ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় যশোর জেলার দায়িত্বে এই দুই নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তের মাধ্যমে যশোর জেলার যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ, দলীয় কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতার তদারকিতে যশোর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।























