ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মাঝে ‘শিক্ষা ট্রাস্ট বৃত্তি ২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মোট ২০০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু বিসিএস ক্যাডার বা বড় চাকরি করে নিজের ও পরিবারের উন্নতির কথা ভাবলে সমাজের প্রতি দায় পরিশোধ হবে না। শ্রমিক-কৃষকের ঘাম ও মেহনতের অর্থে রাষ্ট্র পরিচালিত হয়, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চলে। তাই সাধারণ ঘরের সন্তান হিসেবে সমাজের প্রতি শিক্ষার্থীদের বড় দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র শিক্ষা বিস্তারে বৃত্তি দেওয়া ও অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দায়িত্ব পালন করছে। একইভাবে শিক্ষার্থীদেরও রাষ্ট্রের ঋণ পরিশোধের মানসিকতা রাখতে হবে। ছোট ছোট কাজের মাধ্যমে সমাজ ও জীবনে পরিবর্তন আনা সম্ভব হলে তবেই প্রকৃত শিক্ষা সার্থক হবে।

অধ্যাপক নার্গিস বেগম অদম্য সাহস ও দৃঢ় লক্ষ্য নিয়ে দেশ ও সমাজকল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার উদাহরণ তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টায় সমাজ গড়ার গুরুত্বও তুলে ধরেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খান মাসুম বিল্লাহ। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যশোর শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে নির্বাচিত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ট্যাগস :

যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬