ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে হাসপাতাল চত্বরে দালাল আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৪৮ বার পঠিত

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সুমন (২৫) নামে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার (১৪ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। আটক সুমন যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার বাসিন্দা এবং বাবু দেবনাথের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে অবস্থিত বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতেন। এ সময় রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল। তবে পরবর্তীতে আটক ব্যক্তির স্ত্রীর অনুরোধ ও সুপারিশের ভিত্তিতে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং এ ধরনের প্রতারণা রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগস :

যশোরে হাসপাতাল চত্বরে দালাল আটক, মুচলেকায় মুক্তি

আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬