ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী

যশোরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৬৮ বার পঠিত

জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির গোলাম রসুল, জামায়াতের যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াত নেতা অধ্যাপক শামসুজ্জামান, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের জন্য বহু মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায়। কিন্তু বর্তমানে দেশে মাদক, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তারা অভিযোগ করেন। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে এনে বিচারের আওতায় আনা এবং জনগণের মতামতের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।

সমাবেশ শেষে একটি গণমিছিল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা থেকে শুরু হয়ে সিভিল কোর্ট হয়ে মনিহার চত্বর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :

জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী

যশোরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১০:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬