জেলা পরিষদের চেয়ারম্যানকে নানিয়ারচর বিএনপির শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও মিজ সায়রা চন্দ্রার সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা নবাগত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। একই সঙ্গে রাঙামাটি জেলার উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদের নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
























