রামনগরে চেয়ারম্যান প্রার্থী রাজুর উদ্যোগে ফুটবল বিতরণ
- আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এমন স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়ার তরুণ ও কিশোরদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে স্থানীয় তরুণ-কিশোরদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।
এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ ধারার বিনোদন ও শরীরচর্চায় সম্পৃক্ত করা। ফুটবল উপহার পেয়ে এলাকার তরুণ ও কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকেরা মনে করেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে তরুণেরা মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে। অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ। তাদের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার তরুণ-কিশোরদের মাঠমুখী করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।























