রামনগর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শামীম
- আপডেট সময় : ১২:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৬১ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনভর গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম। এ লক্ষে তিনি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে
তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং দোয়া প্রার্থনা করছেন। পাশাপাশি ইউনিয়নের বিদ্যমান সমস্যা ও সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ সরেজমিনে জানতে পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।
গণসংযোগকালে মাসুদুর রহমান শামীম বলেন, আমি রামনগর ইউনিয়নের প্রতিটি কোনায় পৌঁছাতে চাই। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র দেখতে চাই। তাদের সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো কাছ থেকে জানতে চাই। ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের সেবা করার সুযোগ পেলে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানে কাজ করতে চাই। আমি সবসময় তৃণমূলের মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। নির্বাচিত হলে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুততম সময়ে সব ধরনের নাগরিক সেবা ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, ইনশাআল্লাহ।
এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেন।























