ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

“খেলাই হোক পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ জুন) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস, নড়াইলের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা বি. এম. সাজিন ইসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার খেলোয়াড়দের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান।

উদ্বোধনের পর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বালক ও বালিকা বিভাগের প্রতিযোগীরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়সহ মোট ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের মাধ্যমে জেলার উদীয়মান ক্রীড়াবিদদের দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লোহাগড়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬