ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শফিউল বারী’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) যশোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

স্মরণসভায় বক্তারা বলেন, শফিউল বারী বাবু দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে তিনি দলের নেতাকর্মীদের কাছে একজন সংগ্রামী ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শফিউল বারী বাবুর নেতৃত্ব, ত্যাগ ও অবদান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামী ভূমিকার কথাও তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতিবছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।

ট্যাগস :

শফিউল বারী’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া

আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬