শহীদ আব্দার ফারুকের কবর জিয়ারত করলেন অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদ আব্দার ফারুকের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদ আব্দার ফারুকের প্রতি শ্রদ্ধা জানান।
কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর শহীদ আব্দার ফারুকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাকর্মীরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
























