ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

 যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শার্শার দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াত এ সম্মেলনের আয়োজন করে।

শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “ঐক্যবদ্ধ শৃঙ্খলাই বিজয়ের মূল চাবিকাঠি।” আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিজয়ের জন্য সংগঠনের শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা বজায় রেখেই সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর সাধারণ মানুষের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসায় তা পূরণ হয়নি। জামায়াত সরকার গঠন করতে পারলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে গোলাম রসুল বলেন, সংগঠনের প্রতিটি কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে ইউনিট সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার ১৫ দিনের পরিবর্তে এক মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এ দাওয়াতি পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সবাইকে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের ভূমিকা অপরিসীম। ইসলামী আন্দোলনকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে। নির্ধারিত সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, আবুল কালাম আজাদ, ফিরোজ আল মাহমুদ, অধ্যাপক এনামুল হক ও হাসান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতারা।

ট্যাগস :

শার্শায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

আপডেট সময় : ০৭:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬