ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন চান কুদ্দুস ও শহীদ

আলমগীর হোসেন
  • আপডেট সময় : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর উলাশি ও ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবেদন ফরম জমা দিয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতা। আবেদনকারীরা হলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে তাঁরা শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের অফিসে উপস্থিত হয়ে তাঁর কাছে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আবেদনপত্র জমা দেন।

এ সময় মনোনয়নপ্রত্যাশী দুই নেতা তাঁদের নিজ নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। দলীয় প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তাঁরা আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন।

শার্শার স্থানীয় রাজনীতিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতাও সামনে এসেছে।

ট্যাগস :

শার্শায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন চান কুদ্দুস ও শহীদ

আপডেট সময় : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬