ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় হযরত আলী (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার পাঁচভূলট ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হযরত আলী ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২-এর একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হযরত আলীকে বুধবার (১৪ অক্টোবর) পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬