ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পঠিত

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার চাঞ্চল্যকর সাজমীর ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আকাশ (২২) ও সাকিবকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার মহেশ্বরপাশা এলাকা ও ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে। সাকিব খুলনার দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। তাঁরা এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামের একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর এক লাখ টাকা চুরির অপবাদ দিয়ে গ্রেপ্তার দুই আসামিসহ মামলার অন্য আসামিরা তাঁকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের সামনে ফেলে রেখে যাওয়া হয়।

এ সময় মামলার এজাহারে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় সাক্ষী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর সাজমীরের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬