ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুসহ ৬ আসামির জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৫৪ বার পঠিত

যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ একটি মামলার ৬ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শার্শা আমলী আদালত) আছাদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে শার্শা উপজেলার শ্যামলাগাছি গেট এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলের সঙ্গে টিটোন ও পিন্টু নামের দুই যুবকের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ঘটনার খবর পেয়ে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন এবং পরে ঘটনাটি মীমাংসা হয়।

এ ঘটনায় প্রথমে একজন ব্যক্তি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ৪ জুন রাতে পৃথক একটি মামলা দায়ের করা হয়, যেখানে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনকে আসামি করা হয়।

বুধবার আদালতে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন তথ্য ও সাক্ষীদের হলফনামা উপস্থাপন করেন। সেখানে দুই সাক্ষী উল্লেখ করেন, ঘটনার সময় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তারাও সেখানে ছিলেন না বলে দাবি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলার সকল আসামির জামিন মঞ্জুর করেন।

ট্যাগস :

শার্শা বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুসহ ৬ আসামির জামিন মঞ্জুর

আপডেট সময় : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬