ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সতীঘাটায় বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা-কামালপুর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন ও আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন এবং সদস্য মাসুদুর রহমান শামীম।

এছাড়া সভায় বক্তব্য দেন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, স্থানীয় বিএনপি নেতা মহসীন আলী, ইউসুফ আলী, জগদীশ হরি, ফারুক হোসেন, আজগর আলী, আল আমিন হোসেন এবং মহিলা দলনেত্রী তাসলিমা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিএনপির আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

সতীঘাটায় বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬