ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা

সাজেকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভুবণ ত্রিপুরা, সাজেক
  • আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৪০ বার পঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সাজেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথি ও নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পাশাপাশি নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :

আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা

সাজেকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬