ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

সাতক্ষীরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে সাতক্ষীরায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন।

এ ছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগের ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই অঞ্চলের জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।

উল্লেখ্য, হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬