সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৬৪ বার পঠিত

জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। এ সময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিএনপি নেতা আলম হোসেন, মোনায়েম হোসেন ও শাহজান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দল ও দেশের প্রতি তাঁর অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল যথাযথভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অনুষ্ঠানে নেতাকর্মীদের অংশগ্রহণ, সার্বিক ব্যবস্থাপনা ও সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতারা।
সভায় উপস্থিত নেতারা মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক আদর্শ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।























