ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি খালেদ হোসেন। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন খালেদ হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৩ দশমিক ২৬ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক Saifullah Siddiqui জানান, উদ্ধার করা স্বর্ণের বার দুটির বাজারমূল্য ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ হোসেন স্বীকার করেছেন যে, তিনি ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর ও চৌগাছা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলেও তিনি জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬