কেশবপুরে বর্ণাঢ্য আয়োজন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন।
পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল ও মেহেদী হাসান শিপন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তুসহ স্থানীয় নেতারা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিমোহিনী মোড় চত্বরে এসে শেষ হয়।























