বেনাপোলে আট বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের বেনাপোলে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম মুরসালিন (২৪)। তিনি বেনাপোল থানার ৪ নম্বর ধিবা গ্রামের হাসেম আলীর ছেলে। তাঁর মায়ের নাম জেলেহার খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরসালিন বেনাপোল থানার জিআর মামলা নম্বর ১১৫/২০-এর সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় আদালত তাঁকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, থানার আওতাধীন এলাকায় সাজাপ্রাপ্ত আসামি কিংবা অপরাধে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে। অপরাধ করে কেউ পার পাবে না, এই লক্ষ্য সামনে রেখে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

























