ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতী পুলিশের অভিযানে গাঁজাসহ আটক দুই

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এনামুল শেখ (২৬) ও রাফিন রহমান ওরফে জুই (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের শরীফপুর এলাকায় বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় এনামুল শেখ ও রাফিন রহমানকে আটক করার পর তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার এনামুল শেখ কলাবাড়িয়া চর কান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে। অপর গ্রেপ্তার রাফিন রহমান ওরফে জুই বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে।

এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নড়াগাতী পুলিশের অভিযানে গাঁজাসহ আটক দুই

আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬