৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আনন্দ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাবির টিএসসিতে স্মৃতিময় এইচএসসি ৯৫-এর মিলনমেলা
- আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘স্মৃতিময় ৯৫’। ৩০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বন্ধুদের স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এরপর দিনব্যাপী চলে স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ তিন দশক পর বন্ধুদের একসঙ্গে পেয়ে আবেগ, আনন্দ ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা এইচএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, পারস্পরিক কুশল বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইস্রাফিল প্রাং।
আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন এইচএসসি ৯৫ ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোক্তার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও এইচএসসি ৯৫ ব্যাচের বন্ধু জাহিদুল ইসলাম বিপ্লব।




















