ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিবানন্দপুরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন খাসিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে আবির রায় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত আবির রায় ওই গ্রামের বিমল রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন আবির। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নড়াগাতী থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবির রায় দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। ২০২৫ সালে তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

শিবানন্দপুরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট সময় : ১২:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬