ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪১ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার নয়টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে সর্বাধিক ১৭ জন রয়েছেন কোতোয়ালি থানার অধীনে।

যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১ নভেম্বর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোতোয়ালি থানা থেকে ১৭ জন, চৌগাছা থানা থেকে দুজন, মনিরামপুর থেকে তিনজন, শার্শা থেকে দুজন, অভয়নগর থেকে চারজন, কেশবপুর থেকে তিনজন, বাঘারপাড়া থেকে চারজন, বেনাপোল থেকে চারজন এবং ঝিকরগাছা থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ হিসাবে জেলার বিভিন্ন থানা থেকে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কোতোয়ালি থানায় গ্রেপ্তার ১৭ জন রয়েছেন।

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪১ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬