ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪১ বার পঠিত

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে যশোরে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬