সংবাদ শিরোনাম :
যশোরে মাকে হত্যার আলোচিত মামলার অভিযুক্ত ছেলে মামুনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পঠিত

যশোরে মাকে হত্যার আলোচিত ঘটনায় অভিযুক্ত ছেলে মামুনুর রশিদ মামুন (৪৫) মারা গেছেন। রোববার (১ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে খুলনার আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ হাসান আলীর বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলমও মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অভিযোগ, ওই দিন বটি দিয়ে মায়ের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেন ছেলে মামুনুর রশিদ মামুন। এ ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন।
মামুনের মৃত্যুতে মাকে হত্যার আলোচিত মামলার অভিযুক্তের জীবনের পরিসমাপ্তি ঘটল।
ট্যাগস :

























