ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“যারা মানুষের অধিকার আদায়ে লড়াই করে, আমি সেই দলের মানুষ”- অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৭৮ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “যারা লড়াই করতে জানে, মানুষের অধিকার আদায় করতে জানে—আমি সেই দলের মানুষ।” রবিবার (৮ জুন) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদয়ানিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ‘জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও কর্মীসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির লক্ষ্যেই তারা জনগণের কাছে ভোট চেয়েছেন। বক্তব্যে তিনি অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় অবস্থান তুলে ধরে বিভিন্ন সময়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, কিন্তু অনেকে নিজেদের দায়িত্ব পালন করেনি। যারা তখন নীরব ছিল, তারাই আজ বড় বড় কথা বলছে।”

ধর্মীয় ও রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলাম ও ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ধর্মীয় ব্যাখ্যাকে বিকৃতভাবে উপস্থাপন করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংসদের উচ্চ কক্ষ গঠন হতে হবে। কোনো অপব্যবস্থা বা অস্বচ্ছ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এতে উত্থাপিত ৩০টি দাবির বেশিরভাগ বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। তবে কিছু প্রস্তাব নিয়ে মতভেদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় কলারদয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আরিফুল হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান শানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম লিটন, এবং ইউপি চেয়ারম্যান হাসানত ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

“যারা মানুষের অধিকার আদায়ে লড়াই করে, আমি সেই দলের মানুষ”- অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬