শত শত মানুষের অংশগ্রহণ
জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৫১ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৭নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও রেমিট্যান্স যোদ্ধা রাসেল মোল্লার গণসংযোগে ব্যাপক জনসমাগম ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শত শত মানুষের অংশগ্রহণে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথপরিক্রমা করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে অংশ নেন। গণসংযোগ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে রাসেল মোল্লাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লা বলেন, আমি মানুষের ভালোবাসায় মুগ্ধ। মহান আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন মানুষের সেবা করার সুযোগ চাই। আপনারা আমাকে সেই সুযোগ দিলে জয়নগর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে জয়নগর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।
রেমিট্যান্স যোদ্ধা রাসেল মোল্লার প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়নগন ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা।
























