ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন আব্দুর রউফ

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণবঙ্গের বরেণ্য রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

সোমবার (৩ নভেম্বর) এক শ্রদ্ধা বার্তায় তিনি মরহুম নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা বার্তায় আলহাজ্ব আব্দুর রউফ বলেন, রাজনীতিতে তাঁর সততা, দেশপ্রেম, প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও অসামান্য অবদানের কথা মানুষ আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

তিনি বলেন, কিছু মানুষ সময়ের সীমানা পেরিয়ে তাঁদের কর্ম, আদর্শ, ভালোবাসা ও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। জননেতা মরহুম তরিকুল ইসলাম ভাই ছিলেন তেমনই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব এবং দেশ ও মানুষের প্রতি অবদান আমাদের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।

আব্দুর রউফ আরও বলেন, আজ ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে স্মরণ করছি। যশোর তথা দক্ষিণবঙ্গের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। মানুষের ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ষীয়ান বিএনপি নেতা তরিকুল ইসলাম। তাঁর ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়ে আলহাজ্ব আব্দুর রউফ মহান আল্লাহর কাছে মরহুম নেতার কবরকে নূরে পরিপূর্ণ করা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা করেন।

ট্যাগস :

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন আব্দুর রউফ

আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬