মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
রামনগরে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ
- আপডেট সময় : ০৮:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’- এ স্লোগানকে সামনে রেখে যশোরের রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোবারককাটি গ্রামের তরুণ ও কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব ফুটবল উপহার দেন ১১ নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
তরুণ ও কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুটবল বিতরণ কার্যক্রমের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে তরুণদের সঙ্গে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রামনগর ইউনিয়নের যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

























