নড়াগাতীতে দলীয় নেতাকর্মীদের সাথে এমপি’র মতবিনিময় আজ
- আপডেট সময় : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

নড়াইল-১ (কালিয়া) আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন আজ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা এবং বিভিন্ন পর্যায়ে দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের বিষয়ে আলোচনা ও মতবিনিময় হতে পারে।
নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীর সংশ্লিষ্ট সব নেতাকর্মী ও সমর্থন প্রত্যাশী প্রার্থীদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

























