সংবাদ শিরোনাম :
যশোরে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৬১ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় কাজী আব্দুল কাদের (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত কাজী আব্দুল কাদের উপজেলার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ভুগছিলেন আব্দুল কাদের। সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
ট্যাগস :























