ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বেনাপোল সীমান্তে বিজিবির হাতে ভারতীয় পণ্য জব্দ

মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি, জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন হলে জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়াং টাউন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টার সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, কুকরালি ভলিবল ক্লাবের সভাপতি রুহুল আমিন, ইয়াং কুকরালি ক্লাবের সভাপতি আশরাফ, কুকরালি আদর্শ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, ডা. কিউ এ সিদ্দিকী সংসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক, এরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতুসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও অ্যাথলেট কাজী কামরুজ্জামান, অনির্বাণ ক্লাবের সভাপতি সাইদুর রহমান শাহীন, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, সায়ের স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোল্লা মুহম্মদ শাহাজুদ্দীন, মহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকত, তুফান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তানজিম কামাল তমাল, পূর্বাচল ক্লাবের সভাপতি আহম্মদ আলী সরদার, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল ইসলাম লালু, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপুসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা।

বক্তারা বলেন, মরহুম তোফায়েল হক সাতক্ষীরার সামাজিক, সাংগঠনিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়াঙ্গনে অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জেলার সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলোতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম তোফায়েল হকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।

ট্যাগস :

মরহুম তোফায়েল হকের স্মরণে সাতক্ষীরায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬