ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বেনাপোল সীমান্তে বিজিবির হাতে ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর আঞ্চলিক কার্যালয় রসুলপুর সাতক্ষীরার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে পবিত্র কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দোয়া মাহফিল, ডা. এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের কর্মময় জীবন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় তাঁর অবদান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তাঁরা আরো বলেন, ডা. এম আর খান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদি মানুষ। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর আদর্শ আজও এগিয়ে চলেছে।

এদিকে ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সাতক্ষীরাস্থ বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, শেখ মোশারফ হোসেন ও রফিকুন নেছা স্মনণে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬ আয়োজন করা হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে মোট ২৭৪ জন রোগীর পরীক্ষা করা হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশন রোগী ৯৩ জন, নালি অপারেশন ১২ জন। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। তিনি রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চক্ষু শিবিরের আর্থিক সহযোগিতা করেন সেখ মোয়াজ্জেম হোসেন। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শকে ধরে রেখে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

ট্যাগস :

সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬