রূপসায় জয় ঢালী হত্যা মামলায় বি কোম্পানির লাদেন-রানা গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তার দুজন হলেন ফেরদৌস হোসেন লাদেন (২৩) ও রানা শেখ আকাশ (২৫)। তারা স্থানীয়ভাবে ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে রূপসা থানার মোসাব্বারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ফেরদৌস হোসেন লাদেন রূপসা থানার নন্দনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে। অপর আসামি রানা শেখ আকাশ সোনাডাঙ্গা থানার নাজিরঘাট গ্রামের আতিয়ার শেখের ছেলে।
এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে খুলনার রূপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
























