ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল Logo ঢাকায় শ্রমিক অসন্তোষ; চার শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জেল-জুলুম ও আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের মূল্যায়ন করবে দল Logo যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক Logo আ’লীগের অপতৎপরতা প্রতিরোধে বেনাপোলে শ্রমিকদের শোডাউন Logo আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা Logo রূপসায় জয় ঢালী হত্যা মামলায় বি কোম্পানির লাদেন-রানা গ্রেপ্তার Logo যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ১৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপসহ রোকন (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের পুড়পাড়া এলাকায় মেসার্স সনজিত রাইস মিলের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চুলকুনি বাজার থেকে পুড়পাড়া বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে রোকনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক রোকন চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের আশসিংড়ি গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

যশোরে ১৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ যুবক আটক

আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬