ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না: কেসিসি প্রশাসক মঞ্জু

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ১১:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

খুলনা মহানগরীর কোথাও প্রকাশ্যে বর্জ্য পড়ে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, নগরীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ রাখতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নগরীর কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূবালী ব্যাংক পিএলসি, খুলনা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা এ কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। অনুষ্ঠানে ফিতা কেটে ও একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসক বলেন, ইতোমধ্যে নিরালার উন্মুক্ত ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পিটিআই মোড় ও নতুন বাজারের উন্মুক্ত ডাম্পিং স্টেশন আধুনিকায়নের কাজ চলছে। এসব স্থানে এমন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে এবং পরিবেশ দূষণ না হয়।

তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা স্থানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের মিড আইল্যান্ড, সড়ক মার্কিং এবং দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেসিসির এসব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি নগরীর বিদ্যমান মনোরম পরিবেশ ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, পূবালী ব্যাংক পিএলসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের আরআরএম ও সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, ইসলামী ব্যাংকিং শাখার এজিএম তানভীর আহমেদ, অপারেশন ম্যানেজার সেলিম শেখ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না: কেসিসি প্রশাসক মঞ্জু

আপডেট সময় : ১১:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬