ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স (মাদকদ্রব্য)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীকোনা গ্রামে এ অভিযান চালানো হয়। এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীকোনা গ্রামের চতুর আলীর মহিষভাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার ভেতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরিক্স উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩)।

এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা আলামতসহ তাদের শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬