যশোর বার্তা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর দর্পণ পরিবারের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পঠিত
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0035,0.0000; brp_del_sen:0.1500,0.0000; motionR: 0; sv:16.2.13.1.W30; delta:1; bokeh:0; module: portrait;hw-remosaic: false;touch: (0.53814834, 0.4188741);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 289.2279;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;zeissColor: bright;

যশোর থেকে প্রকাশিত “দৈনিক যশোর বার্তা” পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে যশোর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করেন যশোর বার্তা পরিবার।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে ১ম পর্বের অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলোওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পত্রিকার বিভিন্ন স্থানের প্রতিনিধিগণ। এরপর শুরু হয় শুভেচ্ছা বক্তব্য। বক্তব্য প্রদানকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর একে একে আমন্ত্রিত অতিথিবৃন্দ যশোর বার্তা’র উত্তোরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান শেষে যশোর বার্তা পরিবার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় “যশোর দর্পণ ডটকম” পরিবারের পক্ষ থেকে “যশোর বার্তা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদানকালে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য এবং যশোর বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। শুভেচ্ছা প্রদানকালে যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন “যশোর দর্পণ ডটকম” পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠানের শেষে শহরের অভিজাত ভোজনবাড়ি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন পত্রিকা পরিবার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে দিয়ে যশোর বার্তা পরিবারে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। গণমাধ্যমের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।




















