ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে আধিপত্য ও পূর্ববিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫ Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী

ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সফল করতে প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় তৃণমূল পর্যায়ে তরুণদের ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলার প্রসারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার।

বক্তব্যে এবং সমাপনী আলোচনায় ইউএনও মিজ সবিতা সরকার বলেন, তৃণমূল পর্যায়ের উদীয়মান শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তাদের সুস্থ সংস্কৃতি চর্চায় ফিরিয়ে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনন্য ভূমিকা রাখবে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনসহ সব পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভায় অন্যান্য বক্তারা নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান অ্যাথলেটদের সুনির্দিষ্ট তালিকা তৈরি এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ সুনিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, ডাক্তার আরাফাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, এস রফিক, সুব্রত ফৌজদার, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, মোসলেম আলী, শিক্ষক ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়াবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সফল করতে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬