ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা Logo গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন Logo তালার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা Logo কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা Logo বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা Logo অমিত কুন্ড (নাড়ু): হাসিখুশি সেই মুখটি আর কখনো দেখা যাবে না Logo শালিখায় কার্তেনী পূজা উপলক্ষে পুলিশের বিশেষ মহড়া Logo এনডিসিতে জাতীয় নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ

বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের সুদিন ফিরতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। এতে চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৮৮ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের পাটশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, বস্ত্র, কার্পেট, গৃহসজ্জার সামগ্রীসহ বহুমুখী পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের পাট খাত আবারও রপ্তানি আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।

এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে। পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরকার বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সম্ভাবনাময় শিল্প খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাট খাতের সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের বহুমুখীকরণ, উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তাহলেই একসময়ের ‘সোনালি আঁশ’ আবারও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ট্যাগস :

চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ

বিশ্ববাজারে বাড়ছে পাটের চাহিদা

আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬