ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চালকদের সতর্ক করলেন ওসি

কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান। বুধবার (১১ নভেম্বর) বিকেলে কেশবপুর পৌর শহরের প্রধান সড়কে ভ্যানচালকদের সঙ্গে কথা বলে বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ দেন তিনি।

এ সময় ওসি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে যাত্রীবেশে বা অধিক ভাড়ার প্রলোভন দেখিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ থেকে রক্ষা পেতে চালকদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বিশেষ করে মুখোশ বা মাস্ক পরা অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বেশি টাকা দেওয়ার প্রলোভনে অপরিচিত বা নির্জন ও ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রী নিয়ে না যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া যাত্রী বা কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্য অথবা কেশবপুর থানায় অবহিত করার আহ্বান জানান তিনি।

ভ্যানচালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ওসি মুহাম্মদ হাফিজুর রহমান।

ট্যাগস :

চালকদের সতর্ক করলেন ওসি

কেশবপুরে ভ্যান ছিনতাই রোধে পুলিশের তৎপরতা

আপডেট সময় : ০৮:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬