ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর আদালত চত্বরে চারটি ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৯ Logo যশোরে পুলিশের ৫৪ চেকপোস্টে তল্লাশি, ৩২ মোটরসাইকেল জব্দ Logo নির্বাচিত হলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো : রাদমির Logo যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট Logo যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের নজরুল উৎসবের থিম উন্মোচন Logo তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে Logo আশাশুনিতে পল্লী চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল Logo বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ইনচার্জ কাজী শহিদুল ইসলাম Logo চিনাটোলায় আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo যশোরে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুরে আদালতে জমি-সংক্রান্ত দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমির গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে বাবু শেখের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনার প্রস্তুতি নিচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার শাহাপুর এলাকায় একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বর্তমানে জমিটি নিয়ে দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে বলে দাবি ভুক্তভোগী পক্ষের।

তাদের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে থাকা গাছপালা কেটে ফেলেছেন বাবু শেখ। জমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তির বিদ্যমান অবস্থা বজায় রাখা প্রয়োজন হলেও তা উপেক্ষা করে গাছ কাটার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তাদের।

ভুক্তভোগী পক্ষের ভাষ্য, জমি নিয়ে বিরোধ থাকলে তার সমাধান আদালতের মাধ্যমেই হওয়া উচিত। বিচারাধীন সম্পত্তিতে একতরফাভাবে গাছপালা কাটার ঘটনা বিরোধকে আরও জটিল করে তুলতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শাহাপুর এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসীর মতে, জমিজমা নিয়ে বিরোধের ক্ষেত্রে কোনো পক্ষেরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। এ ধরনের বিরোধের সমাধান হওয়া উচিত প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে।

ভুক্তভোগী পক্ষ জানিয়েছে, গাছ কাটার বিষয়টি আদালতের নজরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত বাবু শেখের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ট্যাগস :

তালায় মামলা চলমান অবস্থায় গাছ কাটার অভিযোগ, উত্তেজনা চরমে

আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬