সংবাদ শিরোনাম :
যশোরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে দু’শ্যালক আহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৬৩ বার পঠিত

যশোর শহরের চাঁচড়া এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে আক্তার মোল্লা (৩৫) ও রাব্বি (৩১) নামে দুই ভাই আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে চাঁচড়া গোল্লার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ভাইয়ের বাড়ি শহরের চাঁচড়া ডালমিল এলাকায়। পারিবারিক বিরোধের জেরে তাঁদের দুলাভাই সোহাগ (৩৬) ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর আহত দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুজনের অবস্থাই আশঙ্কামুক্ত।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ট্যাগস :


























