ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন

ডিহি সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার ডিহি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি মশাল হাতে রাতভর পাহারা দিচ্ছেন তাঁরা।

এ সময় শার্শা উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর পলাতক নেতাকর্মীরা দেশে ফিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তাঁরা সজাগ রয়েছেন।

তিনি আরও বলেন, ডিহি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সঙ্গে সমন্বয় করে মশাল হাতে সীমান্ত এলাকায় রাতভর পাহারা অব্যাহত রেখেছেন তাঁরা।

ট্যাগস :

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন

ডিহি সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : ১২:৫২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬