ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৫:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বয় সভা ও উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমির ডা. ইউনুস আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু ও মোসলেম উদ্দীন, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এবং উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং এনজিও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

আপডেট সময় : ০৫:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬