চৌগাছায় জগদীশপুর যুব সমাজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরে যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাবিরা নাজমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিল উদ্দিন দফাদার, চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম, জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলীবর্দি খান আলী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিরা নাজমুল বলেন, “যুবসমাজকে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বিশেষ করে দেশের তরুণ ও যুবসমাজ যেন কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


























