ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রসুলপুর

আবু আফ্ফান (অনি), সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় ১৬ দলীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে স্বাগতিক তেরছি ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রসুলপুর সাতক্ষীরা ফুটবল একাদশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার তেরছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেন।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিশ্চিত করে রসুলপুর সাতক্ষীরা ফুটবল একাদশ। ফলে চ্যাম্পিয়ন ট্রফি ওঠে তাদের হাতে। রানার্সআপ হয় স্বাগতিক তেরছি ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এলাহি বক্স মোড়ল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য, তেরছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেন সরদার।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যেই প্রতিবছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিপুল দর্শকের উপস্থিতি ও দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় এবারের ১৬ দলীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট।

ট্যাগস :

তালায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রসুলপুর

আপডেট সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬